চট্টগ্রামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো-ফুফাতো বোন। আজ শনিবার দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের হাসান আলী ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- ওই গ্রামের দুবাই প্রবাসী সাইফুল হাসানের মেয়ে সাদিয়া বিনতে হাসান (৭) ও সৌদি আরব প্রবাসী জসীম উদ্দিনের মেয়ে জান্নাতুন নাঈমা (৮)।
মৃত শিশুদের আত্মীয় মাঈন উদ্দিন জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে সাদিয়া ও নাঈমা খেলা করছিল। এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে পুকুর থেকে তাদের অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দেবনাথ জানান, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













