মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চট্টগ্রামে উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলেসহ আটক ৪

চট্টগ্রামের কর্ণফুলী থানার সিইউএফএল (চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লি.) ঘাট এলাকা থেকে অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আনোয়ারা উপজেলার ভাইস চেয়ারম্যানের ছেলেও রয়েছে।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলার খালাসপ্রাপ্ত আসামি ও আনোয়ারা উপজেলার ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনি মেম্বারের ছেলে মো. আকতার হোসেন প্রকাশ কালা আকতার ও তার তিন সহযোগী মো. আতিকুর রহমান (২৬), মো. সেজান (১৮) ও মো. আল আমিন (৩০)।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে-একটি দেশীয় বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, ২টি কিরিচ, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি লম্বা ছোরা।

সিএমপির কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে আমরা সিইউএফএল এলাকা ঘেরাও করে ৪ জনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছি। ডাকাত আকবরের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে কর্ণফুলী, বন্দর-সিইউএফএল-কাফকো এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ডাকাতির ঘটনা চালিয়ে আসছিলো। তাদের বিরুদ্ধে চোরাচালান মাদক পাচার ধর্ষণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
  • সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
  • অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
  • কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত