বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কালও বৃষ্টি হতে পারে

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেখা মিলল স্বস্তির বৃষ্টি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার পর কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি শুরু হয়।

আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, আজ চুয়াডাঙ্গায় ১০ মিলিমিটার, যশোরে পাঁচ মিলিমিটার, ঈশ্বরদীতে দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সন্ধ্যার পর ঢাকা মহানগরীতে সামান্য বৃষ্টি হয়। এতে জনজীবনে স্বস্তি নেমে আসে।

আগামীকাল সোমবারও সারা দেশে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

প্রায় এক মাস আগে রাজধানীতে চৈত্রের খরতাপের মধ্যে ২৮ মার্চ বৃষ্টির দেখা মিলেছিল। এরপর প্রায় এক মাসে বৃষ্টিহীন রাজধানী। সন্ধ্যার বৃষ্টি রাজধানীবাসীকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

এর আগেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও বৃষ্টির খবর পাওয়া যায়। বাগেরহাট ও খুলনা অঞ্চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রচণ্ড কালবৈশাখীর ঝড়ো বাতাস বয়ে যায়। ঝড়ো বাতাস হয়েছে রাজশাহী ও ঈশ্বরদীতেও।

এ ছাড়া যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, গাজীপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

আজ দিনভর তীব্র দাবদাহের পর রাজধানীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করেই শুরু হয় ঝড়ো বাতাস। পাঁচ মিনিটের মতো ধূলিঝড়ের পর নামে বৃষ্টি। এতে কিছুটা শীতল হয়ে আসে আবহাওয়া।

এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার বিকেল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত