বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রায়গঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সিরাজগঞ্জের রায়গঞ্জে রঞ্জু হোসেন (২৮) নামের এক চালককে শ্বাসরোধ করে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে উপজেলার নিঝুরি এলাকার ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রঞ্জু হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি গ্রামের ইসহাক আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুরে অটোরিকশা নিয়ে রায়গঞ্জ যান রঞ্জু। চান্দাইকোনা বাজারে কয়েকজন তার অটোরিকশাটি ভবানীপুর যাওয়ার কথা বলে রিজার্ভ করে। অটোরিকাটি নিঝুরি এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন সন্ত্রাসী তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ব্রিজের নিচে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সোমবার সকালে ব্রিজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা লাশটি রঞ্জু হোসেনের বলে শনাক্ত করেন।

এ ব্যাপারে রায়গঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বিশ্বাস জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত