বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ম্যাডাম’ ক্ষমতায় গেলে জনগণের কথা মনে থাকবে?

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার (১ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমার বাবা নেই, ভাই নেই, বোন নেই, আমার একমাত্র ভরসা আপনারাই, জনগণ। আপনারা আমার বাবা, ভাই, বোন, সবকিছু।’নিঃসন্দেহে আপনার (খালেদা) বক্তব্য শুনে দেশের সার্বিক দিক বিবেচনা করে অধিকাংশ জনগণের ভালোই লেগেছে।

তবে আপনার এ বক্তব্য অনেকে মনেপ্রাণে বিশ্বাস করেছে। আবার অনেকে এ বক্তব্যকে অন্য চোখেও দেখেছে। যাই হোক, যে যেভাবেই নিক, আপনার বক্তব্য সত্যিই অসাধারণ হয়েছে।

কিন্তু এক দুইটা প্রশ্ন জনগণের মনের মধ্যে জেগেছে নিশ্চই। কারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমার মনেও অনেক প্রশ্ন জেগেছে। আর সাংবাদিকতা করার ক্ষেত্রে পূর্বে বিভিন্ন অনুষ্ঠানে আপনার দেয়া বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি ও লিখেছি। শুধু আপনার নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যও শুনি এবং লিখি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতার বক্তব্য শুনে জীবনে শত শত বার লিখেছি।

তবে আপনাদের এসব বক্তব্য দেয়ার কিছুদিন পর মিল খুঁজে পাই না। তবে দেশের এই ক্লান্তি লগ্নে ম্যাডাম খালেদা জিয়া আপনার বক্তব্যে দেশের মানুষ কিছুটা হলেও আস্বস্ত হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট হয়তো কোন একদিন ক্ষমতায় যাবে। কারণ ইতিহাসে এটা নেই যে চিরজীবন কোন সরকার বা কোন রাজা ক্ষমতায় ছিল। আর কিছু প্রশ্ন এখানেই রয়েছে ম্যাডাম খালেদা জিয়া।

আপনার নেতৃত্বে ২০ দল ক্ষমতায় গেলে, বিএনপিতে অনেক মন্ত্রী থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু বাকি ১৯ দল থেকে কমপক্ষে প্রতিটি দল থেকে ১জনকে মন্ত্রীর পদ দিতে হবে। এসব মন্ত্রীদের প্রত্যেক জনের আবার হাজার হাজার কাছের মানুষ থাকবে যাদেরকে সরকারি চাকরি দিবে মন্ত্রীরা। তাহলে আপনার জনগণ কি পাবে? যারা সাধারণ জনগণ তাদের কষ্ট কি লাঘব হবে এবং বর্তমানে জনগণকে উদ্দেশ্য করে দেয়া আপনার বক্তব্যের কথা তখন কি মনে থাকবে?

আসলে ম্যাডাম খালেদা জিয়া উপরের প্রশ্নগুলো খুবই শক্ত। কারণ এগুলো সত্য কথা। এটা শুধু আপনার জন্যই নয়। অন্য দলের রাজনৈতিক নেতাদের কাছেও এটা অপ্রিয়। কারণ ছোট বেলা থেকে দেখেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সংসদ জাতীয় নির্বাচন পর্যন্ত সকল প্রার্থী নির্বাচনের আগে ‘পীর’ হয়ে যান। তারা দেশের একদম নিম্ন শ্রেণীর মানুষকেও বুকে জড়িয়ে ধরেন। তবে ভোটের পর এটা আর মনে থাকে না।

তাই খালেদা জিয়া আপনাকে বলছি, সরকারে থাকা অবস্থায় আপনার কাছ থেকে ছলচাতুরি করে দলের অনেকেই অনেক কিছু নিয়েছেন। তারা কিন্তু এখনও আপনাকে তেমন কিছুই দিতে পারে নি। আপনি সেই জনগণের কাছেই কষ্টের কথা বললেন? তাই ক্ষমতায় গেলে সুবিধাবাদীদের বাদ দিয়ে জনগণকে সুযোগ দিন। নিম্ন শ্রেণীর মানুষের উচ্চ শিক্ষিত ছেলে-মেয়েদের পাশে দাঁড়ান। ওদের বাবা-মাকে একটু শান্তিতে বাঁচার সুযোগ করে দিন না। তাতেই দেশ ও জাতির স্বার্থকতা।
লেখক: সাংবাদিক

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত