বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এমপিপুত্র রনির বিরুদ্ধে সাক্ষ্য হয়নি

সম্প্রতি রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় সরকার দলীয় সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি।

রোববার সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে হরতালের কারণে রনিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় এবং কোন সাক্ষি আদালতে হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ মাকসুদ সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামসুন্নাহার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৫মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

গত ৬ মার্চ রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এর আগে গত বছর ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস মামলাটিতে রনিকে একমাত্র আসামি করে এবং তার ড্রাইভার ইমরানের অব্যাহতি চেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটিতে পুলিশ বখতিয়ার আলম রনিকে ৩ দফা দশ দিনের রিমান্ডে নেয়। গত বছর ২ জুলাই আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

মামলাটিতে রনির ৩ বন্ধু টাইগার কামাল, জাহাঙ্গীর ভূইয়া ও কামাল মাহমুদ ঘটনার প্রত্যক্ষ সাক্ষি হিসেবে রনির বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিয়েছেন।

প্রসঙ্গত, গত বছর ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন।

গত ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত