ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
মহানগরীর বিনোদিনী হাসপাতাল এলাকা থেকে ২০টি ইয়াবাসহ ছাত্রদল নেতা আব্দুল্লাহেল কাফী সখাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। কাফী সখা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় সখার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতে হাজির করা হবে। এর আগেও তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল।
খুলনা মহানগর ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের পর কাফীসহ ছাত্রদলের ৬ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













