টেকনাফে বিজিবি’র অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনস্থ টেকনাফ বিওপিতে কর্মরত জেসিও নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জুলাই সময় আনুমানিক ৩ ঘটিকায় টেকনাফ লামার বাজার ব্রীজের নীচে খালের পাড়ে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, উক্ত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মায়ানমার হতে নৌকাযোগে ইয়াবার একটি চালান টেকনাফ লামার বাজার ব্রীজের খালের পাড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে টহল দল উল্লেখিত স্থানে উৎপেতে বসে থাকে। উক্ত স্থানে পৌছলে ইয়াবা পাচারকারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফ দিয়ে দৌড়ে কেওড়া বাগানের ভিতর পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল উক্ত নৌকা তল্লাশী করে একটি ব্যাগ হতে ৬০ লক্ষ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পাচারকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মালিক বিহীন মামলা দায়ের করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি সূত্রে জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













