ভিক্ষু হত্যার গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে : দাবি পুলিশের


বান্দরবানের বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৩ যুবক পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। গ্রেফতারকৃত ৩ জনকেই আজ সোমবার বান্দরবানের আদালতে হাজির করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীর ইউনিয়নের উপর চাক পাড়ার নতুন বৌদ্ধ বিহারের ভিক্ষু মংশৈউ চাককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার রাতে মো: জিয়া, আবদুর রহিম ও হ্লামং চাককে আটক করে। এদের মধ্যে প্রথম ২ জনই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
তাদের ৩ জনকে বাইশারীর একটি রাবার বাগান থেকে আটক করা হয়। বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনার সময়ে তাদের ৩ জনকে বৌদ্ধ বিহারে আশপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল বলে পাড়ার লোকজন পুলিশকে তথ্য দেয়ার পর তাদের আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার দেখায় পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ৩ যুবক হত্যার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এগুচ্ছে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যে পুলিশের সন্দেহ বেড়ে যাওয়ায় তাদের রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি। আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হতে পারে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাইশারীর উপর চাক পাড়ার নতুন বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ মংশৈউ চাক প্রকাশ উ গাইন্দা ভান্তেকে বিহারের অভ্যন্তরেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ এখনো হত্যার রহস্য বের করতে পারেনি। এ ঘটনার পর বৌদ্ধ ভিক্ষু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠি চাক সম্প্রদায় বিক্ষোভ মিছিল সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













