চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পশ্চিম কচুখাইন গ্রামের গণি মিয়া হাটের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- দিনমজুর মনির আহমদের ছেলে আহমদিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী মুহাম্মদ মামুন (১০) ও হাটহাজারী উপজেলার বুড়িশ্চরের ফরিদ আলমের মেয়ে সুমাইয়া আকতার (৮)।
এ ঘটনা নিশ্চিত করে স্থানীয় নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম বলেন, পশ্চিম কচুখাইন গ্রামে পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী ডুবে মারা গেছে বলে শুনেছি।
এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর পরিবার গণি মিয়া হাটের পার্শ্বে ভাড়া ঘরে বসবাস করেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই দুই শিশু মাদ্রাসা থেকে আসার পর এক সাথে বাসার পিছনে একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পরই তারা পানিতে তলিয়ে যায়। এ বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দীর্ঘক্ষণ পানিতে তল্লাশি চালিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। দুই শিশুকে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।
স্থানীয়রা আরো জানায়, তারা দুজনই আহমদিয়া আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













