চট্টগ্রামে অগ্নিদগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর খুলশী থানার নাসিরাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত ওই শ্রমিকের নাম মাজহারুল ইসলাম (১৪)। সে নোয়াখালীর কোম্পানীগঞ্জের নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অপারেটর মো. নজরুল ইসলাম জানান, খুলশী ৮ নং রোডে নাসিরাবাদ প্রোপাটির্জের নির্মাণাধীন ভবনে শ্রমিকদের থাকার ঝুপড়ি ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘরটিতে শ্রমিকরা থাকতো। এতে এক শিশু শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছে।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামউদ্দিন জানান, শিশুটি নির্মাণ শ্রমিকদের সহযোগী হিসেবে কাজ করতো। লাশ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













