বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সেলিম ওসমানের দায় নেবে না সরকার’

নারায়ণগঞ্জের পিয়ার লতিফ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় সংসদ সদস্য সেলিম ওসমানের অপরাধের দায় সরকার নেবে না বলে মন্তব্য জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ ঘটনায় সেলিম ওসমান গোটা জাতির মুখে কলঙ্ক মেখে দিয়েছেন উল্লেখ করে লেনিন বলেন, তার অপরাধের জন্য সরকারের যে ইমেজ নষ্ট হয়েছে তার জন্য জাতি তাকে ক্ষমা করবে না।

এ সময়, বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সংসদ সদস্য সেলিম ওসমানকে ওই শিক্ষক ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। এ সময় এ ঘটনাটি অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে তীব্র নিন্দাও জানান হানিফ। তিনি বলেন, আমরা আশা করি সংসদ সদস্য সেলিম ওসমান তার এই ভুলটি অনুধাবন করতে পেরে জাতি ও শিক্ষকের কাছে ক্ষমা চাইবেন।

এ সময়, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মুসলমানদের শত্রু ইহুদিদের সঙ্গে গোপন ষড়যন্ত্র করছে এবং তাদের দারস্থ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। হানিফ বলেন, যে ইসরাইল মুসলিম বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ হিসেবে চিহ্নিত, যে ইসরাইলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক খারাপ, সরকারকে উৎখাত করে ক্ষমতায় যাবার লোভে বিএনপি সেই দেশটির সঙ্গে হাত মিলিয়েছে, গোপন বৈঠক করেছে, তাদের স্মরণাপন্ন হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য এ ধরনের হীন মানসিকতা ও লজ্জাজনক কর্মকাণ্ড একমাত্র বিএনপির পক্ষেই মানায় বলেও মন্তব্য করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত