খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু


সুন্নতে খতনা করাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে সিহাব(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাসপাতাল সূত্র জানায়, দুপুর ২টার দিকে সিহাবকে তারা বাবা জুরাইন মেডিক্যাল রোডের এইচসিডিপি ক্লিনিকে খতনা করাতে নিয়ে যায়। খতনা করার সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
সিহাবের বাবা জাহিদুল ইসলাম অভিযোগ করেন, অ্যানেসথেশিয়া (অবশ) না করেই খতনা করেন চিকিৎসক। অ্যানেসথেশিয়া করতে বললেও তিনি তা করেননি। খতনা করার পরপরই সিহাব চিৎকার- চেঁচামেচি করতে থাকে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শ্যামপুর থানায় সোপর্দ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













