ঝড়ে ভেসে লোকালয়ে হরিণ


গত শনিবার বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রোয়ানু। এ সময় জোয়ারের পানিসে ভেসে লোকালয়ে চলে এসেছে কয়েকটি হরিণ।
ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চর কুকরি-মুকরির ৩ নং ওয়ার্ডের নবীনগর এলাকার মনুরা বাজারে তিনটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা রোববার বন বিভাগে খবর দেয়। এছাড়া নোয়াখালীতেও নিঝুম দ্বীপ থেকে কয়েকটি হরিন ভেসে লোকালয়ে চলে এসেছে।
ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, হরিণগুলোকে উদ্ধার করে কুকরির গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
রোয়ানুর প্রভাবে নদ-নদীতে স্বাভাবিকের তুলনায় ৪/৫ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়। ওই সময়ই হরিণগুলো ভেসে আসে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন মঞ্জু।
তিনি বলেন, “ঝড়ের সময় চর কুকরি-মুকরির এলাকার অধিকাংশ বন কয়েক ফুট পানিতে প্লাবিত হয়। তখন জোয়ারের পানিতে তিনটি হরিণ নবীনগর এলাকায় চলে আসে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













