বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে আসামি ধরা ও তাকে মারধর করার ঘটনায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

সদর থানার পুলিশ ও আহতরা অভিযোগ করেন, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনায় করা মামলার আসামি মো. মিজানকে পুলিশ আজ সন্ধ্যায় ধরে পুলিশের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসে। সেখানে তাঁকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে পুলিশ শটগান দিয়ে বেশ কয়েকটি গুলি করে। এতে নারী-পুরুষসহ গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩০ জন আহত হয়। যার মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন। এতে গ্রামবাসী আরো ক্ষিপ্ত হয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্পে আক্রমণের চেষ্টা চালালে পুলিশ চায়নিজ রাইফেল দিয়ে গুলি ছোড়ে। একপর্যায়ে জনতা বাজারের ব্যবসায়ী মো. সজিব (২২) ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত ও আহতরা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল হক মিঠু চৌধুরীর সমর্থক।

এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মনির বলেন, আসামি ধরাকে কেন্দ্র করে গ্রামবাসী পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা করলে পুলিশ প্রথমে শটগান দিয়ে গুলি ছোড়ে। একপর্যায়ে শটগানের গুলি শেষ হয়ে গেলে চায়নিজ রাইফেল দিয়ে বেশ কয়েকটি গুলি ছুড়েছে। এতে কেউ মারা গেছে কি না এখন পর্যন্ত খবর পাইনি। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত