আশুলিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২৫


নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার চক্রবর্তী এলাকায় যাত্রীবাহী বাস ও লিচু বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে ও অন্তত ২৫ জন আহত হয়েছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।
সোমবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার চক্রবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঢাকাগামী রাহবার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি লিচু বোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ওই বাসের অন্তত ২৫ যাত্রী আহত হয়। এসময় ঘটনাস্থলে থাকা এক নারী পথচারি রাস্তা হতে গেলে অপর একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে আশুলিয়ার থানার এস আই একরামুল হক জানান, নিহত নারীর নাম হাজেরা বেগম। সে বেক্সসিকো পোশাক কারখানায় কাজ করত। অন্যদিকে তবে রাহবার বাসের এক আহত যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত এই ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি। নিহতেরদের মরদেহ উদ্ধার করে থানা নেয়ার প্রস্তুতি চলছে।
এদিকে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানিয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
এদিকে, বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে সড়কটি দিয়ে চলাচলরত অন্তত ১৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ ছাড়া একটি গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতাদের সড়িয়ে দিলে সড়কটি দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়ে আসে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













