সন্তান হত্যার দায়ে মা ও সৎ বাবার মৃত্যুদণ্ড
শিশুপুত্র হত্যার দায়ে মা ও সৎ বাবার ফাঁসি রায় দিয়েছেন আদালত।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সৎ বাবা জেলহাজতে থাকলেও মা জামিন নিয়ে পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ছড়ান হিন্দুপাড়ার আদুরি রানী প্রথম স্বামী বিকাশকে ছেড়ে একই এলাকার বিপিন চন্দ্রকে বিয়ে করেন। এরপর ২০১৪ সালের ১১ এপ্রিল মা আদুরি রানী ও সৎ বাবা বিপিন চন্দ্র আদুরির চার বছরের ছেলে আনন্দ ওরফে বিশাল চন্দ্রকে হত্যা করে আগের স্বামী বিকাশের ঘরে পুতে রাখে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে আদুরি রানী ও সৎ বাবা বিপিনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশের কাছে তারা দুজন হত্যার কথা স্বীকার করেন।
এ ঘটনায় মিঠাপুকুর থানার এসআই মুসলিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদুরি রানী ও বিপিন চন্দ্রকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, ফারুক মো. রেয়াজুল করিম এবং আসামিপক্ষে অ্যাড. রেজাউল করিম হায়দার খোকন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













