বান্দরবানে যুব সমিতি নেতাকে কুপিয়ে হত্যা
বান্দরবানে জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন যুব সমিতির নেতা সুনীল চাকমাকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার কুহালং ইউনিয়নের কিবুকপাড়া থেকে আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। সুনীল চাকমা কুহালং ইউনিয়ন যুব সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের কিবুকপাড়া রাস্তার পাশের জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিবুকপাড়ার বাসিন্দা প্রসন্ন চাকমার ছেলে সুনীল চাকমার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক উল্লাহ জানান, লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন


চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন













