বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিবিসি বাংলার প্রতিবেদন

বয়স্ক পিতা-মাতার দেখাশোনায় কি বাধ্য করা সম্ভব?

বয়স্ক পিতামাতাকে দেখভাল না করলে সন্তানকে শাস্তি দেয়ার বিধান রেখে চীনের সাংহাইতে একটি আইন করা হচ্ছে, এ খবর জানা গেছে গতকালই। বাংলাদেশে কয়েক বছর ধরেই এমন একটি আইন রয়েছে। নিঃসন্দেহে পিতামাতার দেখভাল করতে অনাগ্রহী সন্তানদের সংখ্যা বাড়ছে দেখেই এমন আইন করতে হচ্ছে। আবার, বাবা-মা দেখভাল করতে পারছে না বলে সন্তান বিগড়ে যাচ্ছে, এমন ঘটনাও দেখা যায়।

সমাজবিজ্ঞানীরা বলছেন, পারিবারিক বন্ধন আলগা হয়ে যাবার কারণেই বাড়ছে এমন ঘটনার সংখ্যা। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে জাতিসংঘের গ্লোবাল ডে অব প্যারেন্টস। বাংলাদেশে পারিবারিক বন্ধনের চিত্রটা কেমন এমন প্রশ্নের জবাবে সমাজবিজ্ঞানী অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন শহর এলাকায় এখন একক পরিবার বেশি। আবার প্রতিবেশীদের সাথে সম্পর্কও বিচ্ছিন্ন হওয়ার মতো। তবে গ্রাম এলাকায় এখনো পারিবারিক বন্ধন আছে। তিনি বলেন আস্তে আস্তে পরিবার ভেঙ্গে যাচ্ছেনা তা নয়, আবার বিবাহ বিচ্ছেদ হলেও পরিবারের সাথে সন্তানদের যোগাযোগ থাকে।

অন্য জায়গায় বাবা মা আলাদা হলেও সন্তানরা দুজনের কাছেই যেতে পারছে কিন্তু বাংলাদেশে এটি হয়না, হয়তো ভালোভাবে নেয়া হয়না। এর প্রভাবও সন্তানদের ওপর পড়ছে। প্রবীণ বাবা-মাকে দেখভালে বাধ্য করতে যে আইন হয়েছে তা দিয়ে কি সন্তানদের বৃদ্ধ বাবা মাকে প্রতিপালন করতে বাধ্য করা কি সম্ভব? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন উন্নত দেশে প্রবীণদের দায়িত্ব রাষ্ট্রই নিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে তেমনটি না। তবে মানবিকতা বোধ যেহেতু কমে যাচ্ছে সেহেতেু এ ধরনর আইনের প্রয়োজন রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত