মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
লোহাগাড়া উপজেলার পদুয়ায় একটি ইটভাটায় মোবাইল চোর সন্দেহে গনপিটুনিতে মো. মহিউদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইটভাটার পাঁচ শ্রমিককে আটক করেছে পুলিশ।
বৃধবার রাত আড়াইটার দিকে স্থানীয় এনবিএন ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে আটটার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লোহাগাড়া থানার এসআই প্রভাত কর্মকার বলেন, ‘রাতে ইটভাটায় শ্রমিকদের ঝুপড়িতে মোবাইল চুরি করতে গিয়েছিলো মহিউদ্দিন। এসময় শ্রমিকরা বিষয়টি টের পেয়ে তাকে ধরে গনপিটুনি দেয়। এতে ওই যুবকের মৃত্যু হয়।’
তিনি আরো বলেন, ‘খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ইটভাটার পাঁচ শ্রমিককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













