কক্সবাজারে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু
কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের দুইজন মারা গেছেন। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
রোববার রাত দুইটার দিকে শহরের সদর সাব রেজিষ্ট্রি অফিসের পেছনে কবরস্থান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খাইরুল আমিনের স্ত্রী লুৎফুন নাহার জুনু (২৫) ও তার শিশু মেয়ে নিহা মনি (৬)। নিখোঁজরা হলেন- ইসলাম মিয়ার ছেলে শাহ আলম (৪৫), শাহ আলমের স্ত্রী রোকেয়া বেগম (২৫) ও জাফর আলমের মেয়ে রিনা আকতার (১৬)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানিয়েছেন, দমকল বাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













