মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৯টি ইউনিয়নে ইউপি নির্বাচন

শরীয়তপুরে ১৫টি আ. লীগ, ৩টিতে আ. লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

আজ শনিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে শরীয়তপুরের ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার ১৯টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৮টি ইউপির ফলাফল জানা গেছে। চেয়ারম্যান পদে ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

ভেদরগঞ্জ :
ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার, সখিপুর ইউনিয়নের আওয়ামী লীগের মোঃ কামরুজ্জামান মানিক সরদার, চরভাগা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান সিকদার, ডিএম খালি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মাস্টার জসিম উদ্দিন, আরশি নগরে নৌকা প্রতিকের প্রার্থী শামসুদ্দোহা রতন, উত্তর তারাবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মোঃ ইউনুস সরকার, চর সেন্সাস ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ জিতু মিয়া বেপারী, নারায়নপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন তালুকদার বিজয়ী হয়েছেন।

এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রামভদ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিপ্লব সিকদার ও চরকুমারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোজাম্মেল হক মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ও ছয়গাঁও ইউনিয়ন দুইটিতে আইনি জটিলতার কারণে নির্বাচন স্থগিত রয়েছে।

ডামুড্যা :
ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিন উদ্দিন ঢালী, সিধলকুড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জানে আলম খোকন, পূর্ব ডামুড্যা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাসুদ পারভেজ লিটন, দারুল আমান ইউনিয়নে আওয়ামী লীগের মোক্তার হোসেন খান, ধানকাটি ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক পিন্টু, সিড্যা ইউনিয়নে আওয়ামী লীগের আলাউদ্দিন আমিন, কনেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আনিছুর রহমান বাচ্চু মাদবর নির্বাচিত হয়েছেন।

গোসাইরহাট :
উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাজী মোঃ মহসিন নির্বাচিত হয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত