বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অনলাইনে বন্ধুত্ব: হোটেলে রাতভর কিশোরীকে ধর্ষণ

সোশ্যাল মিডিয়া কাউকে সাফল্যের শিখরে নিয়ে যায়, তো আবার কারও সর্বনাশ ডেকে আনে৷ চ্যাটিং ওয়েবসাইটে বন্ধুত্ব করে ধর্ষিতা হল ১২ বছরের কিশোরী৷ এক হাজার মাইলেরও বেশি পথ অতিক্রম করে এসে কিশোরীকে ধর্ষণ করে তার সেই ‘পাতানো’ বন্ধু৷ নাম মার্ক গ্রিনাল৷ ইংল্যান্ডের একটি আদালতে মামলাটি বিচারাধীন৷

মিরর-এ প্রকাশিত খবর অনুযায়ী, কয়েকটি মেসেজেই জমে উঠেছিল তাদের বন্ধুত্ব৷ চ্যাটিংয়েই একে অপরের নম্বর নিয়েছিল তারা৷ মিষ্টি মিষ্টি কথায় কিশোরীকে সহজেই বশে এনে ফেলে মার্ক৷ এতটাই বিশ্বস্ত হয়ে উঠেছিল সে যে, ওই স্কুল ছাত্রী সাত-পাঁচ না ভেবে মোবাইলে নিজের নগ্ন ছবিও পাঠিয়ে দেয়৷

সেই ছবিকেই ব্ল্যাকমেলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মার্ক৷ কিশোরীকে একাধিকবার তার সঙ্গে যৌনতার প্রস্তাব দেয় অভিযুক্ত৷ কিন্তু মেয়েটি তাতে রাজি হয়নি৷ রাগে তার নগ্ন ছবি একটি ওয়েবসাইটে পোস্ট করে দেয় মার্ক৷ পেজটির স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেয় কিশোরীর মোবাইলে৷

ভয়ে দিশাহারা হয়ে মার্কের সঙ্গে দেখা করতে রাজি হয় সে৷ লিভারপুলে নিজের বাড়ি থেকে প্রায় ১০০ মাইল দূরে নিউনিয়াটনের একটি হোটেলে এসে কিশোরীকে ধর্ষণ করে সে৷ জানা গিয়েছে, রাতে ধর্ষণের পর পরের দিন সকালে ফের কিশোরীকে যৌন মিলনের প্রস্তাব দেয় ২৬ বছরের যুবক৷ তার কথা মতোই কাজ হয়৷ তারপর একসঙ্গে স্নান করে হোটেল ছাড়ে দু’জন৷

পুরো ঘটনার কথা ফেসবুকের একটি মেসেজ থেকে জানতে পারেন ধর্ষিতার মা৷ তিনিই পুলিশে অভিযোগ দায়ের করেন৷ তারপরই গ্রেফতার করা হয় মার্ককে৷ তার জামিনের আবেদন খারিজ করেছে আদালত৷ মামলার পরবর্তী শুনানি আগামী মাসে৷

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত