বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজের মাকে বাঁশের লাঠি দিয়ে হত্যা করল পাষন্ড ছেলে..!

শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামে ৫ জুন রোববার দুপুরে পারিবারিক কলহের জেরে পাষন্ড ছেলে আবু বক্কর (৩০) উত্তেজিত হয়ে বাঁশের লাঠি দিয়ে মাকে মাথায় আঘাত করলে ঘটনাস্খলেই তাঁর মা বানেছা বেগম নিহত হন। নিহত বানেছা ওই গ্রামের শাহ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেকার আবু বক্করকে বিয়ে করানোর ১ বছর পর তাঁর স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এর পর থেকে সে মায়ের ওপর নানাধরনের নির্যাতন চালিয়ে আসছিল। ঘটনার দিন দুপুরে আবু বক্কর মায়ের কাছে টাকা চাইলে বানেছা বেগম তাঁকে কাজ করে টাকা রোজগার করার পরামর্শ দেন। এসময় কথা-কাটাকাটির এক পর্যায়ে ছেলে মাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক ছেলে আবু বক্করকে গ্রেফতার করে এবং বানেছা বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, ঘাতক ছেলে মাকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত