ভারতীয় হাতির হামলায় নিহত ২, বিজিবি মোতায়েন


দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বন্যহাতির হামলায় দুইজন নিহত হয়েছেন। এসময় প্রায় একশ’ একর জমির ফসলও নষ্ট করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ৫০ থেকে ৬০টি ভারতীয় বন্যহাতি স্থানীয় বাসিন্দাদের বাড়ি ঘর ও ফসলি জমিতে হামলা চালায়। হাতির পালের কবল থেকে ফসল বাঁচাতে বন্যহাতির সঙ্গে এলাকার বাসিন্দাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে দু’জন নিহত হন। নিহতরা হলেন- পাথরের চর গ্রামের আব্দুল লতিফ (৬০) ও জহুরুল (৬৫)।
জামালপুর জেলা প্রশাসক সাহাবুদ্দিন খানের বরাদ্দ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে
বলে জানা গেছে। এলাকায় কয়েক হাজার মানুষ ঢাল, সুরকি ও মশাল নিয়ে হাতির মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। আর
এলাকায় অতিরিক্ত বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













