বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৫ বছর পর মায়ের কোলে ‘নিখোঁজ’ শিখা

ঢাকা থেকে নিখোঁজের ১৫ বছর পর খুলনা থেকে শিখা আক্তার নামে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে খুলনা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহযোগীতায় নগরীর মিয়াপাড়া কায়েমিয়া মাদ্রাসা গলির আবুল হোসেন মিয়ার বাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়।

হারানো সন্তানকে ফিরে পেয়ে শিখার মা রহিমা বেগম এবং পরিবারের সদস্যরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

খুলনা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাডভোকেট. মোমিনুল ইসলাম, সদর থানার ওসি শফিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ২০০১ সালে চাকুরীর প্রলোভন দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে শিখা আক্তারকে ঢাকায় এনে বিক্রি করে দেয় পাচারকারী চক্র।

পরে সেখান থেকে নানা হাত ঘুরে খুলনার টুটপাড়া জোড়াকল এলাকায় এক বাড়ীতে কাজ নেয় সে। সেখানে অত্যাচারের শিকার হলে মিয়াপাড়া এলাকার আবুল হোসেন তাকে নিয়ে এসে মেয়ের স্নেহে লালন-পালন করেন।

গত ১৫ বছর ধরে সেখানে বড় হয় শিখা। সম্প্রতি মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও গণমাধ্যম কর্মীরা তার খোঁজ পেয়ে পরিবারের সাথে যোগাযোগ করলে শিখার পিতা-মাতার খোঁজ মেলে।

পরে মঙ্গলবার তার মা রহিমা বেগম ও চাচা মফিজ উদ্দিন মেয়েকে নিতে খুলনা আসেন। হারিয়ে যাওয়া মেয়ে খুঁজে পেয়ে খুশীতে কেদেছেন মা-মেয়ে। পরে পুলিশের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত