পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, চট্টগ্রামের ফটিকছড়ি ও গাইবান্ধায় গতকাল মঙ্গলবার পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩৬ জন। গতকাল মঙ্গলবার এ ঘটনা হয়েছে।
শিবগঞ্জ সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জে, সোনামসজিদ- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের শিবগঞ্জ পৌর এলাকার পাইলিং মোড়ে ট্রাক ও মিশুক মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। নিহতরা হলো শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের সেরিনা বেগম (৩৫) ও তার ছেলে ইমন (১২), একই গ্রামের জাকেরা বেগম (৩৯)। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, গতকাল একটি খালি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ যাবার সময় পাইলিং মোড়ে একটি মিশুককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিশুকের যাত্রী সেরিনা বেগম নিহত হয়।পরে হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে ইমন এবং জাকেরা বেগম মারা যায়।
ফটিকছড়ি সংবাদদাতা জানান, উত্তর ফটিকছড়ির ফেনী-খাগড়াছড়ি সড়কে গত সোমবার রাতে একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা শ্রমিক মো. আবছার (২২) ও মো. বাবু (১৮) ট্রাকের নীচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. ফজলুল করিম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার সীমান্তবর্তী অভিরামপুর ব্রিজ এলাকায় গতকাল বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩১ জন বাসযাত্রী আহত হয়েছে। এতে বাস ও ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। উদ্ধার অভিযানের কারণে ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সুত্র-ইত্তেফাক
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













