শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাকিতে মিলছে না তেল, চলছে না অ্যাম্বুলেন্স

ফিলিং স্টেশনে জ্বালানি তেলের দাম বাকি পড়েছে। ওই বকেয়ার পরিমাণ সাত লাখ টাকা। বকেয়া করেছে সাতক্ষীরা আধুনিক হাসপাতাল। ফিলিং স্টেশনটি জানিয়েছে দিয়েছে, আর বকেয়া নয়। আর এ কারণে বন্ধ হয়ে আছে হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলো।

সাতক্ষীরার খান ফিলিং স্টেশন থেকে ওই হাসপাতালের জন্য জ্বালানি তেল কেনা হয়। গত ২০১৫-১৬ অর্থবছরে সাত লাখ টাকা বকেয়া রাখা হয়। সম্প্রতি খান ফিলিং স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকিতে আর তেল দেওয়া হবে না। চলতি মাস থেকে সাতক্ষীরা আধুনিক হাসপাতালকে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে খান ফিলিং স্টেশন।

আর এরই পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে আছে হাসপাতালের অ্যাম্বুলেন্সের চলাচল। বেড়েছে রোগীদের দুর্ভোগ। বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে কাজ চালানো হচ্ছে বলে জানান হাসপাতালের সংশ্লিষ্টরা।

সাতক্ষীরার সিভিল সার্জন উৎপল কুমার দেবনাথ জানান, গত ২০১৫-১৬ অর্থবছরে জ্বালানি তেল পেট্রল ক্রয় খাতে সাত লাখ টাকা বকেয়া আছে। স্থানীয় খান ফিলিং স্টেশন থেকে ওই তেল কেনা হয়। তবে আর বাকিতে তেল দেবে না বলে জানিয়ে দিয়েছে ওই প্রতিষ্ঠান।

উৎপল কুমার বলেন, ‘চলতি জুলাইয়ের ১ তারিখ থেকে তারা পেট্রল না দেওয়ায় অ্যাম্বুলেন্স চলছে না। এতে করে জরুরি রোগীদের ভোগান্তি ও কষ্ট বেড়ে গেছে। বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে রোগী স্থানান্তরের ব্যবস্থা করতে হচ্ছে বলে জানান তিনি।

উৎপল কুমার আরো বলেন, ‘দুই-একদিনের মধ্যে মন্ত্রণালয়ে লোক পাঠানো হবে জ্বালানি তেলের টাকা সংগ্রহের জন্য।’ তবে কবে নাগাদ সরকারি অ্যাম্বুলেন্সগুলো চালু করা যাবে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

সাতক্ষীরা সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার অবস্থা সম্পর্কে উৎপল কুমার আরো জানান, এই হাসপাতালে প্রয়োজন ২৭ জন চিকিৎসক, অথচ আছেন মাত্র ১২ জন। ১০০ শয্যার হাসপাতালে বেড থাকলেও রোগীর সংখ্যা ২২৪ জন। আর হাসপাতালে রয়েছেন মাত্র ছয়জন পরিচ্ছন্নতাকর্মী।

সিভিল সার্জন আরো জানান, হাসপাতালের ডিজিটাল এক্সরে মেশিন নষ্ট। এ ছাড়া স্ক্যানিং মেশিনও টেকনিশিয়ানের অভাবে বন্ধ আছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত