বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিপুল অস্ত্রসহ আত্মসমর্পণ করছে সুন্দরবনের আরো ২ দস্যুবাহিনী

শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের উপস্থিতিতে বিপুল অস্ত্রসহ সুন্দরবনের কুখ্যাত দুই দস্যুবাহিনী আত্মসমর্পণ করতে যাচ্ছে।

আত্মসমর্পনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদেবার্তায় জানানো হয়েছে।

র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শুক্রবার সকালে সুন্দরবনের ইলিয়াজ বাহিনী ও মজনু বাহিনী বিপুল পরিমান অস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের উপস্থিতিতে অস্ত্রসহ আত্মসমর্পন করবে ওই দুই দস্যুবাহিনী।

ওইদিন (১৫ জুলাই) নির্ধারিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তোলে ধরা হবে।

উল্লেখ্য, গত ৩১ মে সুন্দরবনের সবচেয়ে বড় দস্যু মাস্টার বাহিনী ৫১টি অস্ত্র ও ৫ হাজার রাউন্ডের বেশি গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের অন্যান্য দস্যু বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘অপরাধ জগত ছেড়ে দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সরকার তাদের সহায়তা করবে। এর ধারাবাহিকতায় সুন্দরবন পশ্চিম বনবিভাগ (খুলনা ও সাতক্ষীরা) ও বঙ্গোপসাগরে দস্যুবৃত্তি করা মজনু বাহিনী এবং ইলিয়াজ বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত