শপথ নিতে এসে গ্রেফতার হলেন খাশিয়াল ইউপি চেয়ারম্যান
শপথ নিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হলেন নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খান রাসেল সুইট। রবিবার বিকালে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২ জুন লোহাগড়া উপজেলার ১০ নম্বর কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে নির্বাচন পূর্ব এক সংঘর্ষে নিশান মুন্সি (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের চাচা আছাদ মুন্সি ৪ জুন লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খাশিয়াল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান খান রাসেল সুইট ওই মামলার তিন নম্বর আসামি। তিনি পলাতক ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সভাকক্ষে নড়াইলের নড়াগাতি থানার ছয়টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, ৫৪ জন সদস্য এবং ১৮ জন সংরক্ষিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাছিমা খাতুনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান খান রাসেল সুইট শপথ নিয়ে ফেরার পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













