শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইসলামকে নিষ্ঠুর ধর্ম হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র চলছে

জঙ্গিরা ইসলামকে এক নিষ্ঠুর ধর্ম হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র করছে। জঙ্গিদের প্রতিরোধে আলেম-ওলামা, পীর-মাশায়েখকে এগিয়ে আসতে হবে। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলামে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা ইসলামের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তারা কখনো ইসলামের অনুসারী হতে পারে না।

শনিবার বিকেলে চট্টগ্রামে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আন্তর্জাতিক সূফী ঐক্য সংহতির (সূফীজ) উদ্যোগে ‘বৈশ্বিক আতঙ্ক জঙ্গিবাদ : ভূলুণ্ঠিত ধর্ম ও মানবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সূফীজের চেয়ারম্যান মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী এসব কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিবাদ আধিপত্যবাদীদের রাজনৈতিক ও প্রভুত্ব কায়েমের হাতিয়ার। জঙ্গিবাদ নির্মূলে প্রতিহিংসা ও একে অপরের উপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা বাদ দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনায় অংশগ্রহণ করেন, নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বেনজামিন ডিকাস্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ঢাবির দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান ও অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, গণতান্ত্রিক পার্টির সভাপতি নুরুর রহমান সেলিম, কর্ণেল (অব.) আশ্রাফ আল দীন, মইনীয়া মাইজভান্ডারীয়ার সাধারণ সম্পাদক মো. আলমগীর খাঁন মাইজভান্ডারী, সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এরশাদুল ইসলাম চৌধুরী, সহ-সম্পাদক মো. মামুন খান, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাসুদ হোসাইন আল-কাদেরী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত