পদ্মার ভাঙনে ভেসে গেছে ২ ফেরিঘাট


দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পদ্মা নদীর তীব্র স্রোত আর অব্যাহত নদী ভাঙনে দৌলতদিয়ার ৪টি ঘাটের মধ্যে ১ ও ৪ নম্বর ফেরিঘাট দুটি ভেসে গেছে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে সীমিত আকারে যান চলাচল করছে।
রবিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিআইডাব্লিউটিসি এর দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক শফিকুল ইসলাম।
যেকোনো সময় বাকি দুটি ঘাটও ভেসে যেতে পারে। আর এ দুটি ঘাট ভেসে গেলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতে কয়েক দিন ধরেই বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর এ কারণে অব্যাহত নদীভাঙন ও তীব্র স্রোতের মাত্রা বেড়েই চলছে। আজ ভোরে ১ ও ৪ নম্বর ফেরিঘাট দুটি ভেসে গেছে। যেকোনো সময় বাকি ২টি ফেরিঘাটও ভেসে যেতে পারে। সমস্যাটি সমাধান করার জন্য আন্তরিকতার সাথে সবাই কাজ করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













