মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশের ক্রিকেটকে ভালোবেসে টাইগার প্রেমিক আল আমীন কি করেছে দেখুন!

আল আমীন, কেউ বলে পাগল আবার কেউ বলে ক্রিকেট প্রেমিক। জন্ম তার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মধ্যপাড়া গ্রামে। পেশায় একজন মাইক্রোবাস ড্রাইভার। বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ জোগাতে ও ক্রিকেট খেলাকে আরো জনপ্রিয় করাতে তিনি বেছে নেন এক ভিন্নধর্মী কৌশল। তার নিজ বাসায় তৈরি করেন এক ক্রিকেট ফটো জাদুঘর।

২০০৭ সাল থেকে আল আমিন বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলার ছবি দিয়ে বানান তার ফটো জাদুঘর। শুধু তাই নয় ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের যত খেলা হয়েছে ওই সব খেলার ফলাফল, খেলোয়াড়ের নাম, কে কোন দলের সঙ্গে জয়ী হয়েছেন বা হেরেছেন তা নিমিষেই বলে দিতে পারেন আল আমীন।

২০০৭ সাল থেকে এ পর্যন্ত ক্রিকেটের সব খবরের পত্রিকার কাটিং নিজ ঘরে আঠা দিয়ে লাগিয়ে তৈরি করেছেন এক বিশাল জাদুঘর। জাদুঘরটির নাম রেখেছেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশ ক্রিকেট ফটোক্লাব’।

তিনি প্রতিদিন পত্রিকা কিনে অথবা কারো কাছ থেকে চেয়ে ক্রিকেটের সংবাদটি মনোযোগ সহকারে পড়েন এবং সেই খবরের কাটিং ঘরে লাগিয়ে থাকেন। এ পর্যন্ত তার ঘরে প্রায় ৬০ হাজারেরও বেশি খবর স্থান পেয়েছে। আল আমীনের এসব কর্মকাণ্ডে খুশি হয়ে সম্প্রতি স্থানীয় এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এ জাদুঘরটি ফিতা কেটে উদ্বোধন করেন। প্রতিদিনই ভিন্ন ধর্মী এই জাদুঘরটি দেখতে আসেন অনেকে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, বর্গাচাষী মো. ফিরোজ মিয়ার ছেলে আল আমিন ৮ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। পড়ালেখার পাঠ চুকিয়ে হতে চেয়েছিলেন একজন ক্রিকেটার। এখন তার ধ্যান-জ্ঞান-স্বপ্ন সবই ক্রিকেটকেন্দ্রিক। শুধু কথায় নয়, প্রিয় দল বাংলাদেশের জার্সিও গায়ে পরে থাকেন সারাক্ষণ।

খেলার পাতায় যে খবরগুলো তার ভালো লাগে, সেগুলো কেটে রেখে দেন। পরে এগুলো বাসার টিনের বেড়ায় আঠা দিয়ে লাগিয়ে রাখেন। এভাবে পত্রিকার কাটিংয়ে ঘরের বেড়াগুলো ভরে গেছে। ঘরে আর জায়গা নেই। পরে ঘরে থাকা টিভি, শোকেজ, গ্লাস, জগ ও খাবারের প্লেটেও পত্রিকার কাটিং লাগিয়েছেন তিনি। ঘরে আর কোথাও লাগানোর জায়গা না থাকায় পত্রিকার অনেক কাটিং জমা হয়েছে বলে জানান আল আমীন।

এ প্রসঙ্গে আল আমিন বলেন, ‘ছোটবেলা থেকে আমি ক্রিকেট ভালোবাসি। বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ জোগাতেই আমার এ কাজ। মা-বাবা এ নিয়ে আমাকে প্রায়ই গাল-মন্দ করতো। আর মানুষ প্রথমে আমাকে পাগল বলত। কিন্তু তারপরও আমি থেমে থাকিনি। একটু একটু করে তৈরি করেছি আমার এই ফটো জাদুঘর।‘

ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে আরো অনেক কিছুই করতে চান আল আমিন। ক্রিকেটে বাংলাদেশ বিশ্ব সেরা হবে সেটাই তার একান্ত চাওয়া।-পরিবর্তন

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত