চট্টগ্রামে পুকুরে ভেসে উঠল গ্রামপুলিশের লাশ


চট্টগ্রামের বোয়ালখালীতে একটি পুকুর থেকে আবুল কাশেম (৬০) নামের এক গ্রামপুলিশের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে কালুরঘাট পাথুরিয়া ব্রিজের পাশে একটি স’মিলের পুকুরে এ লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।
মৃতদেহের পরনে গ্রামপুলিশের পোশাক, লুঙ্গি, হাতে আংটি ও সোনালী রঙের ঘড়ি ছিল।
আবুল কাশেমের স্ত্রী শাহনাজ বেগম জানান, তার স্বামী গত বুধবার সকাল ৮টার দিকে ঘর থেকে নাস্তা খেয়ে সাইকেল নিয়ে বের হন। এরপর আর ঘরে ফেরেননি। তার ফোনও এক সময় বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তবে সাইকেলটি পাওয়া যায়নি।
আবুল কাশেম বোয়ালখালী পৌরসভার অধীনে গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কধুরখীল পাঠানপাড়ার কাশেম সওদাগর বাড়ির মৃত এজাহার মিয়ার ছেলে। কাশেমের ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













