৩ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু
৩ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে বৈরী আবহাওয়া ও উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের কারণে সকাল ৮টা থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়া ও উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের কারণে এ রুটেরে পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। সকাল থেকে এ রুটে আগে থেকে চলাচলকারী ডাম্ব ফেরিগুলোও বন্ধ করে দেয়া হয়। প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে রো-রো ফেরি। সকালে দুই শতাধিক স্পিডবোট এবং৮৭টি লঞ্চও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই সঙ্গে বন্ধ হয়ে যায় ৪টি কে-টাইপ ফেরি।
সংশ্লিষ্টরা জানান, হাজরা চ্যানেলের মুখে প্রায় ২৫ দিন ধরে ৬টি ড্রেজার দিয়ে চলছে মাটি কাটার কাজ। তারপরও নাব্যতা সংকট দূর করতে পারেনি বিআইডব্লিউটিএ’র ড্রেজার বিভাগ। মাঝে মধ্যেই ফেরি হাজরা চ্যানেল মুখ অতিক্রম করে মূল পদ্মায় যেতে পারছে না। ফেরি আটকে পড়ছে ওই চ্যানেল মুখে।
বিআউডব্লিউটিএ কাওড়াকান্দি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মা. রুহুল আমিন বলেন, প্রায় ২৫দিন ধরে ৬টি ড্রেজার দিয়ে চলছে মাটি কাটার কাজ। তারপরও নাব্যতা সংকট দূর করতে পারেনি বিআইডব্লিউটিএ’র ড্রেজার বিভাগ। মাঝে মধ্যেই ফেরি হাজরা চ্যানেল মুখ অতিক্রম করে মূল পদ্মায় যেতে পারছে না। ফেরি আটকে পড়ছে ওই চ্যানেল মুখে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













