শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইউপি চেয়ারম্যান বিয়ে করলেন ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজামকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েলের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে। সপ্তম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীকে বিয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েল একই এলাকার ভ্যানচালক ঠাণ্ডু কাজীর নিজামকান্দি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ে করেন। পরে তা আইনগত স্বীকৃতি দিতে ১৪ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করেন।

নিজামকান্দি উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ভর্তি রেজিস্ট্রারে ওই ছাত্রীর জন্ম তারিখ ১৫ সেপ্টেম্বর ২০০৪। সে অনুযায়ী বর্তমানে তার বয়স প্রায় ১২ বছর।

৯ আগস্টের পর ওই ছাত্রী আর স্কুলে আসেনি বলে জানিয়েছেন নিজামকান্দি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার।

ছাত্রীর বাবা ঠাণ্ডু কাজী মেয়ের বিয়ের কথা অস্বীকার করে বলেন, ‘বিয়ে হয়নি, তবে চেয়ারম্যানের সঙ্গে বিয়ের কথা হচ্ছে।’

এদিকে, ওই চেয়ারম্যানের আগের স্ত্রী (এক সন্তানের জননী) এক সপ্তাহ আগে তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে গেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত