জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ


পায়রা নদীতে জেলেরা ভরা মৌসুমে ইলিশের দেখা পায়নি। মৌসুমের শেষ সময় পায়রা নদীতে জেলেদের জালে রূপালী ইলিশ ধরা দিচ্ছে। বৃহস্পতিবার সকালে আমতলী মাছ বাজারে জেলেরা পাইকারি ও খুচরা মাছ বিক্রি করতে দেখা গেছে।
উপজেলা মৎস্য অফিসার জয়ন্ত কুমার অপু জানান, জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুম শুরু থেকে জেলেদের জালে ইলিশ পাওয়া যায়নি। মৌসুমের শেষ সময় আকর্ষিক বুধবার রাতে পায়রা নদীতে জেলেরা খুটা জাল ফেলে সোমবার সকালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ পেয়েছে। বৃহস্পতিবার সকালে আমতলী মাছ বাজার ঘুরে দেখা গেছে, ৫শ’ থেকে ৬শ’ গ্রাম ওজনের মাছ কেজি বিক্রি হয় ৬৫০ টাকা, এক কেজি ওজনের মাছ কেজি ৮শ’ টাকায় বিক্রি হয়।
জাটকা বিক্রি হয় ৪শ’ টাকা কেজি। জেলে নুর আলম মিয়া জানান, সে ১০ কেজি ছোট বড় মাছ পেয়েছে। জেলে নাসির জানান, ‘বুধবার রাইতে পায়রা নদীতে খুটা জাল পাইত্তা ২০ কেজি মাছ পেয়েছি।’ একই কথা বলেন জেলে সুরাত গাজী ও ছোবাহান মিয়া। দক্ষিণ বঙ্গোপসাগর ও পায়রা নদীর মোহনা থেকে আমতলী ও তালতলী লাগোয়া নদীতে শত শত জেলে খুটা জাল পেতে কম-বেশি মাছ পাওয়াতে জেলে পরিবারে আনন্দ-উৎসব শুরু হয়েছে।
জেলে হাবিব মৃধা জানান, মহাজনদের কাছ থেকে দাদন টাকা নিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। জেলে জয়নাল জানান শ্রাবনের শেষ সময় থেকে আশ্বিন মাস পর্যন্ত নদীতে মাছ পেলে আমরা ঘুরে দাঁড়াতে পারব।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













