বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রূপনগরে নিহত ‘মেজর মুরাদ’ আসলে জাহিদুল

রাজধানীর রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গির আসল পরিচয় পাওয়া গেছে।

নির্বাচন কমিশনে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তাঁর নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলার পাঁচথুবি গ্রামে। তাঁর বাবার নাম মো. নুরুল ইসলাম ও মা জেবুন্নাহার ইসলাম।

আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, গতকাল শনিবার নিহতের আঙুলের ছাপ মিলিয়ে নির্বাচন কমিশনে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার থেকে তাঁর নাম-পরিচয় পাওয়া গেছে।

গত শুক্রবার রাত ৮টার দিকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়িতে অভিযান চালানোর সময় এক জঙ্গি নিহত হয়। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, ওই ব্যক্তি ‘মেজর মুরাদ’ নামে পরিচিত। তিনি নব্য জেএমবির সদস্য।

পুলিশের ওই অভিযানের সময় জাহিদুলের গুলিতে চার পুলিশ সদস্য আহত হন। তাঁরা হলেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির, উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোখারী। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল।

পরবর্তী সময়ে শহীদ আলম ও শাহীন ফকিরকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত