বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমিক নিয়ে বাংলাদেশে আসা তিন কিশোরী কারামুক্ত

প্রেমের টানে ভারত ছেড়ে বাংলাদেশে আসা তিন কিশোরীকে এক বছর কারাভোগ শেষে ফেরত পাঠানো হয়েছে। এর আগে তাদের দুই প্রেমিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরে যায়।

সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ভারতের পেট্রাপোল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফিরে যাওয়া তিন কিশোরী হলো- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার সালতিয়া পশ্চিম পাড়া এলাকার শিবানী শিকদার (১৮), একই এলাকার হেমা বিশ্বাস (১৫) ও ফুলতলা বিশ্বাস পাড়ার মিতালী অধিকারী (১৭)।

এর আগে তাদের সঙ্গে আসা দুই প্রেমিক এক বছর কারাভোগের পর দেশে ফিরে যায়। তারা হলো- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া এলাকার শালুয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (১৫) ও একই এলাকার ক্ষিতিশ বিশ্বাসের ছেলে অপরুপ বিশ্বাস (১৭)। গত ২২ আগস্ট বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের ভারতে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট নাসিমা খাতুন জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্ত তাদের নিজ জিম্মায় নিয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে ভারতের পেট্রাপোল পুলিশের হাতে হস্তান্তর করেন।

সেখান থেকে ভারতের ‘সংলাপ’ নামের একটি এনজিও প্রতিষ্ঠান তাদের গ্রহণ করে অভিভাবকদের হাতে তুলে দেয়।

এসময় উপস্থিত ছিলেন যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদ হাসান (ডিএসবি), বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান ও মোমিনুল ইসলাম, ঢাকা কিশোরী সংশোধনী কেন্দ্রের সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাসিমা সুলতানা প্রমুখ।

অ্যাডভোকেট নাসিমা খাতুন জানান, গত বছরের ২৪ আগস্ট তিন কিশোর ও তিন কিশোরী প্রেমের টানে সীমান্তের অবৈধপথে বাংলাদেশে আসে। পরে তারা খুলনা পুলিশের হাতে ধরা পড়ে। সেখান থেকে শিবানীর প্রেমিক মিঠুন কৌশলে পালিয়ে যায়।

পুলিশ তাদের পাঁচজনকে আদালতে হাজির করে। আদালত দুই কিশোরকে যশোর কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠায়। আর কিশোরী তিনজনকে গাজীপুরের কিশোরী সংশোধনী কেন্দ্রে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় ওই সময় কিশোরীরা দেশে ফিরতে পারেনি।

Benapole-320160905172010

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত