ওয়ালটনে ৫১ পদে চাকরি


দেশের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ওয়ালটন বাজারজাত করছে নতুন নতুন প্রযুক্তির রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার, অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন, ফিচার ফোন, এলইডি, থ্রিডি ও থ্রিডি স্মার্ট টেলিভিশন এবং বিভিন্ন ধরনের হোম এবং ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। এ লক্ষ্যে আরো অধিকতর বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে নিম্ন বর্ণিত পদে অভিজ্ঞতাসম্পন্ন ও দক্ষ জনবল নিয়োগ দেয়া হবে।
পদের নাম : ড্রাইভার
পদ সংখ্যা : ৫০
যোগ্যতা এবং অভিজ্ঞতা : আবেদনকারীকে কার/পিকআপ ড্রাইভিংয়ে কমপক্ষে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এসএসসি/সমমান পাস প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। অবশ্যই বাংলা-ইংরেজি ভালোভাবে পড়তে জানতে হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং কাজে পূর্ব অভিজ্ঞতার সনদপত্রের কপিসমূহ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদের নাম : গলফ মাঠ পরিচর্যাকারী
পদ সংখ্যা : ১
যোগ্যতা এবং অভিজ্ঞতা : আবেদনকারীকে গলফ মাঠ/গ্রীণ ফিল্ড পরিচর্যার কাজে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ঘাসকাটা মেশিন চালনায় পারদর্শীকে অগ্রাধিকার দেওয়া হবে। এসএসসি/সমমান পাশ হতে হবে এবং বাংলা-ইংরেজি ভালোভাবে পড়তে জানতে হবে।
বয়স : অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীকে চাকরির আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ (দুই) কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সত্যায়িত প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নিন্মোক্ত ঠিকানায় আগামী ১৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
জীবনবৃত্তান্তে অবশ্যই প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা : নির্বাহী পরিচালক, পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগ, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল-৬), ৫ রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০
অথবা মেইল : [email protected]
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













