বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের হুমকি-ধমকি

একাধিক ছাত্রকে যৌন নিপিড়নের (বলাৎকার) অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা মো. আব্দুল মতিন জামিনে ছাড়া পেয়েছেন।

জামিনে বেরিয়েই মামলার বাদীদের নানা ধরণের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তির পর দিন মাদ্রাসায় আসেন অভিযুক্ত ওই শিক্ষক। এ সময় তিনি দম্ভ প্রকাশ করার পাশাপাশি মামলার বাদীকে মামলা তুলে নেয়ার হুমকিও দেন।’ বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে ওই শিক্ষক মাদ্রাসায় প্রবেশের সঙ্গে সঙ্গে সকল ছাত্র-ছাত্রীরা শ্রেণী কক্ষ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করে মাদ্রাসা ত্যাগ করে বলে জানা গেছে।

মামলা চলাকালীন সময়ে অজ্ঞাত স্থানে বসে মাসিক রিটানে সই করে সরকারী বেতন-ভাতা গ্রহণ করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক্ষেত্রে মাদ্রাসা সভাপতি ও অধ্যক্ষের যোগসাজশে অভিযোগ করছে এলাকাবাসী।

এর আগে, মুহাম্মদপুর বেতলোচ রিয়াজিয়া আলীম মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক মাওলানা মো. আব্দুল মতিন ওই প্রতিষ্ঠানের এক শিশু শিক্ষার্থীকে একাধিকবার বলৎকার করে বলে অভিযোগ করা হয়।

এব্যাপারে ওই শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে আব্দুল মতিন এর বিরুদ্ধে গত ২৮ এপ্রিল ঝালকাঠি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত