মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লাশ হওয়ার আগে প্রিয়া, ‘আমাকে ছাড়া কোরবানির গরু কিনো না বাবা’

আমি ভালো আছি বাবা, কোনো চিন্তা করো না। ঈদের আগেই আমি বাড়ি চলে আসব। আমাকে ছাড়া কোরবানির গরু কিনো না বাবা’- লাশ হওয়ার আগে বাবার সাথে মেয়ে প্রিয়ার এভাবেই শেষ কথা হয়েছিল।

বাবা আক্কাস আলী মেয়ে হারানোর বেদনায় বুক চাপড়ে কথাগুলো বলছিলেন। মেয়ে কথা রেখেছে ঠিকই কিন্তু লাশ হয়ে।

মাত্র ৬ দিন আগে বিয়ের পিঁড়িতে বসেন প্রিয়া আক্তার। মেহেদির রং মুছতে না মুছতেই অকালে ঝরে গেলেন তিনি। ঘাতক বাসের চাপায় না ফেরার দেশে চলে যেতে হলো তাকে।

বুধবার বিকেলে ঈদের কেনাকাটা শেষে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন প্রিয়া। কিন্তু বৃষ্টিভেজা ঢাকা-আরিচা মহাসড়কের ক্রসব্রিজ এলাকায় তাদের মোটরসাইকেলটি পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাস তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান প্রিয়া। গুরুতর আহত হন তার স্বামী রনি মোল্লা।

নিহত প্রিয়া টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা বাদবাহলি গ্রামের আক্কাস আলীর মেয়ে।

রনির চাচা মোহাম্মদ আলী জানান, গত শুক্রবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুটিয়াজানি গ্রামে ইমাম মোল্লার ছেলে রনি মোল্লার সঙ্গে বেশ ধুমধাম করে বিয়ে হয়। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে প্রিয়া ছিল সবার বড়।

তিনি জানান, বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে ওই দিনই প্রিয়াকে (১৯) শ্বশুরবাড়ি নিয়ে আসে। বিয়ের পর প্রথম ঈদ পাওয়ায় প্রিয়া তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল। এজন্য স্বামী-স্ত্রী মিলে মানিকগঞ্জ শহরে যায় কেনাকাটা করতে।

মোহাম্মদ আলী জানান, কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ঘাতক বাস প্রিয়ার প্রাণ কেড়ে নেয়। দুর্ঘটনায় নিহত প্রিয়ার স্বামী সেনাবাহিনীর সদস্য রনিকে গুরুতর আহতাবস্থায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা সিএমএস হাসপাতালে পাঠানো হয়।

ঘিওর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনার পর পরই বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত