বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোরবানির দা, ছুরি, বটি…

রাজধানীর কারওয়ান বাজার কাঁচাবাজারের পাশে বিশাল জায়গাজুড়ে কামারপট্টি এলাকা। সেখানে প্রবেশ করতেই দেখা গেল কেউ কেউ নতুন চাপাতি, বঁটি, ছুরি তৈরি করছে। কেউ বা শান দিচ্ছে পুরোনোগুলোয়। আর কদিন বাদেই কোরবানির ঈদ। তাই দম ফেলার ফুরসত নেই যেন কামারপট্টির কারিগরদের।

কারওয়ান বাজারসহ কয়েকটি কামারপট্টিতে সরেজমিনে গিয়ে দেখা মিলেছে, কোরবানির পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম তৈরিতে কয়েক গুণ ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা। বিক্রিবাট্টা এখনো তেমন শুরু না হলেও যন্ত্রপাতি তৈরিতে অবিরাম কাজ চলছে। বছরের এই সময়টিতে জমজমাট ব্যবসা করেন কামাররা। এ জন্য দিন-রাত এক করে চলে বিভিন্ন যন্ত্রপাতি তৈরির কাজ।

কারওয়ান বাজারের কামারপট্টিতে দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবসা করছেন মো. রফিকুল ইসলাম। কাজের ফাঁকে তিনি বলেন, ‘ঈদের এই সময় খুব ভালো বেচাকেনা হয়। ঈদ এলে তাই ব্যস্ততাও কয়েক গুণ বেড়ে যায়। এবারের ঈদে বেচাকেনা এখনো তেমন শুরু হয়নি।’

তিনি আরো বলেন, ‘আশা করি ৫ সেপ্টেম্বরের পর বিক্রি শুরু হবে পুরো দমে। ঈদের আগের দিন পর্যন্ত বিক্রি চলবে।

কামারপট্টি ঘুরে দেখা গেছে, চাপাতি বিক্রি হচ্ছে মানের ভিত্তিতে ২০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত। আকারভেদে বঁটি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। বিভিন্ন মাপের পশু জবাই করার ছুরি মিলছে ৫০০ টাকা থেকে ৮০০ টাকায়, চামড়া ছোলার ছুরি ২০০ টাকা আর সাধারণটি ৫০ টাকা থেকে ১০০ টাকা। হাড় কাটার জন্য চায়নিজ কুড়াল ৭০০ টাকা ও বাংলাদেশি কুড়াল ৯০০ টাকায় কিনতে পারবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত