স্কুলছাত্রের লাশ উদ্ধার নিখোঁজের দুই দিন পর
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে পড়ে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্র ইমন হোসেনের লাশ উদ্ধার হয়েছে। বুধবার সকালে কালিয়াকৈরের পানিশাইল এলাকায় বিলে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করে। ইমন হোসেন কালিয়াকৈরের সফিপুর আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে কারল সুরিরচালা এলাকার দারোগা আলীর ছেলে।
ইমনের চাচাতো ভাই দুলাল হোসেন জানান, নিখোঁজেরস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে কালিয়াকৈরের পানিশাইল এলাকার বিলে সকালে ইমনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে নিহতের স্বজনদের খবর দেয়। তার এসে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, গত সোমবার ইমনরা ১৬ বন্ধু মিলে সুরিরচালা এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পিকনিক যাচ্ছিল। পথে বেলা সাড়ে ১১টার দিকে গলাচিপা এলাকায় ইমন নৌকার পেছন দিক থেকে তুরাগ নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে তার বন্ধুরা, খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা গত দুই দিন ওই নদীতে ইমনকে খোঁজাখুঁজি করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













