শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঈদযাত্রায় সড়কে ঝরল ১২ প্রাণ

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি দুর্ঘটনায় পাঁচজন, টাঙ্গাইল সদরে বাস-ট্রাকের সংঘর্ষে চারজন এবং কক্সবাজারে তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জনেরও বেশি। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর: সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার ও সদর উপজেলার ভবানীপুর এলাকায় দুটি দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় জানা যায়নি।

সকাল সোয়া সাতটার দিকে শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনজন।

এছাড়া গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি ট্রাক যাত্রীবাহী একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রী নিহত হয়। দুটি দুর্ঘটনায় আহত হয় ১০ জন।

শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। লাশগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল: দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং ১৮ জনের মতো আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

টাঙ্গাইল মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আশরাফ উল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট ও যাত্রীবাহী একটি ট্রাক পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে বগুড়ার নন্দিপাড়া গ্রামের শান্তনা, সিরাজগঞ্জ জেলার মেছড়া ইউনিয়নের আকনাদীঘি গ্রামের মাসুদ, শেফালী খাতুন, শান্ত ও শাওনের নাম জানা গেছে। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

এদিকে কক্সবাজারে কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খেলে তিনজন নিহত হয়েছে। ভোরে ইনানী লাবেলা রিসোর্টের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জিয়া উদ্দিন নামে একজনের নাম জানা গেছে। পরে কার্ভাডভ্যান থেকে তিন হাজার পিস ইয়াবা ও এক বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল যোগে দুই যুবক কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দেয়ালে গিয়ে ধাক্কা দিলে ধাওয়াকারীদের একজনসহ তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত