কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১


কক্সবাজারের উখিয়া উপজেলায় বেসরকারি সংস্থা মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথ সংবাদ মাধ্যমকে জানান, সকালে সোনাপাড়ায় মেঘনা এভিয়েশনের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি।
তবে হাসপাতালে নেয়ার পর চিৎিসকেরা আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করেন।
ওসি আরও জানান, হেলিকপ্টারটিতে পাঁচজন যাত্রী ও একজন পাইলট ও একজন কো-পাইলট ছিলেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।
জানা গেছে ক্রিকেটার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













