বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অতিরিক্ত টোলের লোভে হুমকিতে তিস্তা ব্যারেজ

নিষেধাজ্ঞা সীমার ওপর ভারী যানবাহন চলার কারণে হুমকির মুখে পড়েছে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। ইজারাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত টোলের বিনিময়ে ব্যারেজের ওপর দিয়ে চলতে দিচ্ছে ভারী যানবাহন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজের ওপর দিয়ে প্রায় সব ধরনের যানবাহন চলাচলের অনুমতি রয়েছে। এ জন্য গাড়িভেদে নির্ধারণ করা আছে টোলের পরিমাণ। তবে ২৫ টনের বেশি ওজন নিয়ে যানবাহন চলাচলের ওপর রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু বেশি টোল আদায়ের লোভে তা থোড়াই কেয়ার করছেন ঠিকাদারসহ বিভিন্ন সরকারি সংস্থার নিয়োজিত লোকজন।

জানা গেছে, তিস্তা ব্যারেজের ওপর দিয়ে পারাপারের জন্য সাইকেল, রিকশা, ভ্যান ৬ টাকা, মোটরসাইকেল ২০ টাকা, মাইক্রোবাস ৮০ টাকা, খালি ট্রাক ২০০ টাকা, মালবাহী ট্রাক ও বাস ৫০০ টাকা করে টোল আদায় করা হয়। তিস্তা ব্যারেজের জন্য এগুলো সরকার অনুমোদিত যানবাহন।

তবে বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। ২৫ টনের বেশি যানবাহন অবাধে চলছে ব্যারেজের ওপর দিয়ে। এ জন্য প্রতি গাড়ি থেকে অতিরিক্ত নেয়া হচ্ছে এক হাজার টাকা করে। ব্যারেজের টোল ইজারাদার, দায়িত্বরত পুলিশ, আনসার ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তার সহযোগিতায় এই নিষিদ্ধ কাজটি সম্পন্ন হচ্ছে। আর এর মধ্য দিয়ে হুমকিগ্রস্ত করে তোলা হচ্ছে দেশের ঐতিহ্যবাহী সেচপ্রকল্পের ব্যারেজটি।

স্থানীয় লোকজন জানান, অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে এর আগে দুবার ব্যারেজে ফাঁটল দেখা দিয়েছিল। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের কর্মকর্তারা তড়িঘড়ি করে সেটি মেরামত করেন।

ভারী যানবাহন চলাচল ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তা অস্বীকার করেন তিস্তা ব্যারেজের টোল ইজারাদার আলমগীর হোসেন রন্টু। তিনি বলেন, এসব দেখভালের দায়িত্ব পুলিশ, আনসার ও পানি উন্নয়ন বোর্ডের।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও উপবিভাগীয় প্রকৌশলী মাইনুদ্দিন ম-লের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত