বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শরীয়তপুরে এ কেমন পৈশাচিকতা ? ২১ মাস বয়সী এক কন্যা শিশু ধর্ষিত

সৃষ্টির সেরা জীব মানুষ হয়েও নিকৃষ্ট পশুর মতো আচরণ করা হয়েছে ২১ মাস বয়সী এক কন্যা শিশুর সাথে। রবিবার বিকালে দুধের শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। পৈশাচিক এ ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের হালইসার সবুজবাগ গ্রামে।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে শিশুটির মা (মুন্নী বেগম) শিশুটিকে প্রতিবেশী আজিজুল বেপারীর ছেলে জাকির বেপারীর কোলে দিয়ে ঘরের বাইরে কাজে যান। এই সুযোগে জাকির শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির কান্নার শব্দ পেয়ে শিশুটির মা ছুটে আসলে জাকির পালিয়ে যায়। এ সময় তিনি মেয়ের পায়ে রক্ত দেখতে পান। বিষয়টি তিনি সাথে সাথে জাকিরের পরিবারকে জানালে তারা বিষয়টি আর কাউকে না জানানোর জন্য অনুরোধ করেন এবং শিশুটিকে নিয়ে স্থানীয় সেলিম ডাক্তারের কাছে ছুটে যান। তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু শিশুটির দরিদ্র পিতা ঢাকা না নিয়ে সোমবার বিকালে শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু শিশুটির প্রসাব বন্ধ হয়ে যাওয়ায় আজ মঙ্গলবার সকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুটিকে ঢাকা নিয়ে যাওয়া হয়।

শিশুটির দরিদ্র পিতা (সাদেক খান) বলেন, আমার অবুঝ বাচ্চার সাথে জাকির কিভাবে এ কাজ করলো বুঝতে পারছিনা। জাকিরের বাবা এ জন্য মাফ চেয়েছেন এবং চিকিৎসার সমস্ত খরচ দেবেন বলেছেন। আগে আমার মেয়ে সুস্থ হোক, তারপর দেখবো কি করা যায়।

অভিযুক্ত জাকিরের বাবা আজিজুল বেপারী বলেন, আমি ঢাকায় কারখানায় কাজ করি। খবর পাওয়ার সাথে সাথে দেশে এসে মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করেছি। ছেলেটি ঘটনার পর থেকে আর বাড়িতে আসেনি। সমাজের দশ জন মিলে ওর যে বিচার করবে আমি মেনে নিবো।

এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক রাজিব শংকর বলেন, শিশুটিকে ভর্তি করার সময় তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরাম আলী মিয়া বলেন, আমি ব্যাপারটি জানি না। এ ব্যাপারে কোন অভিযোগ নিয়ে কেই থানায় আসেনি। আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত