বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদি সড়ক দুর্ঘটনাঃ রফিকুল-বাবুল-শহিদুলের বাড়িতে এখন মাতম

সৌদি আরবে মাইক্রোবাস দুর্ঘটনায় বরিশালের আগৈলঝাড়ায় সহোদর বাবুল ও শহিদুল এবং উজিরপুরে রফিকুলের বাড়িতে এখন মাতম চলছে।

সৌদিতে কর্মরত জেলার গৌরনদী পৌর এলাকার দিয়াশুর মহল্লার শাহজালাল মোবাইল ফোনে বলেন, বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৫টার দিকে আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রামের বাসিন্দা হাকিম হাওলাদারের দুই ছেলে বাবুল ও শহিদুল, উজিরপুরের জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের শহিদ মুন্সির ছেলে রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম, ভোলার সাহাবুদ্দিন, পটুয়াখালীর বাচ্চু ও পাবনার রানা মাইক্রোবাসযোগে কর্মস্থলের উদ্দেশে রওনা হন।

পথিমধ্যে দামাম শহরের আল জুবাইল-ডাহারান সড়কে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। এছাড়া রফিকুলের বড় ভাই সাইফুল ইসলাম গুরুতর আহত হন।

এদিকে ঘটনার পরপরই মাতম ছড়িয়ে পড়ে বরিশালের আগৈলঝাড়ার ছয়গ্রাম ও উজিরপুরের জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামে।

রফিকুল, বাবুল ও শহিদুলের বাড়িতে ছুটে যান স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, উজিরপুরের জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের বাসিন্দা শহিদ মুন্সির ছেলে রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম সৌদিতে শ্রমিকের কাজ করতেন। দুর্ঘটনায় সাইফুল আহত আর নিহত হন ছোট ছেলে রফিকুল ইসলাম।

আগৈলঝড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রামের বাসিন্দা হাকিম হাওলাদারের দুই ছেলেই ওই দুর্ঘটনায় মারা গেছে।

আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রামের হাকিম হাওলাদার জানান, তার বড় ছেলে নিহত বাবুল পেশায় স্যানিটারী মিস্ত্রী ও ছোট ছেলে শহিদুল টাইলস মিস্ত্রীর কাজ করত। বাবুল ১০ বছর ও শহিদুল ১২ বছর আগে সৌদি আরব যায়। নিহত বাবুলের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অপরদিকে শহিদুলের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

ছেলেদের মৃত্যুর সংবাদ পেয়ে মা নূরজাহান বেগম সংজ্ঞাহীন হয়ে পড়েন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত