বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চলন্ত ট্রেনের চালক যখন ঘুমিয়ে!

পার্বতীপুরে চালক ঘুমিয়ে পড়ায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে যাত্রীবিহীন একটি ট্রেন। শনিবার রাত আড়াইটার দিকে পার্বতীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। তবে এ সময় ওই লাইনে কোনো ট্রেন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

পার্বতীপুরের স্টেশনমাস্টার সাহেদ জামান বলেন, রাত আড়াইটার দিকে পার্বতীপুর স্টেশনে সান্টিং কাজে ব্যবহৃত ব্রডগেজ লাইনের ৬৩০৮ নম্বর ইঞ্জিন নিয়ে চালক আনছারুল একটি যাত্রীবিহীন ট্রেনের সান্টিং করছিলেন। এ সময় তিনি ঘুমিয়ে পড়লে ট্রেনটি হোম সিগন্যালে নাথেমে ভবানীপুর স্টেশন অভিমুখে রওনা হয়। এতে পয়েন্টসম্যান মাহবুব আলম কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি ট্রেনটি থামানোর জন্য চালককে ফোন দিতে থাকেন।

ফোনের শব্দে যখন তাঁর ঘুম ভাঙে, ততক্ষণে ট্রেনটি চলে যায় পার্বতীপুর থেকে সাত কিলোমিটার দূরে ভবানীপুর স্টেশনের আউটার সিগন্যালের কাছে। পরে সেখান থেকে ট্রেনটি ফিরিয়ে ওয়াশ ফিটে নিয়ে আসেন তিনি।

চালক আনছারুল বলেন, ‘ট্রেনটি যেখানে থামানোর কথা ছিল, সেখান থেকে একটু দূরে গিয়েছিলাম। পয়েন্টসম্যান ট্রেনটি দেখতে না পেয়ে আমাকে ফোন করেছিল। আমি সিগন্যাল পেয়ে ফিরে এসেছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত